Follow palashbiswaskl on Twitter

PalahBiswas On Unique Identity No1.mpg

Unique Identity Number2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Zia clarifies his timing of declaration of independence

What Mujib Said

Jyoti Basu is dead

Dr.BR Ambedkar

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti Devi were living

Saturday, August 22, 2015

হারানো ৮,০০০ গ্রাম-ঘাঁটিতে আবার ঢুকে পড়ছে সি পি এম


সুপ্তি কাঞ্জিলাল's photo.

হারানো ৮,০০০ গ্রাম-ঘাঁটিতে আবার
ঢুকে পড়ছে সি পি এম

সারদা নিয়ে চোর-পুলিস খেলা আর
মাখড়া নিয়ে বি জে পি-তৃণমূল গ্রামদখলের বখড়ার
মাঝে আগামী ২৬ নভেম্বর গ্রামে কৃষকদের 'কাম বন্ধ'
কর্মসূচির সাহায্যে ৮,০০০ ফেলে-আসা গ্রাম-
ঘাঁটিতে আবার ঢুকে পড়ছে সি পি এম৷ বাম আমলে এই
গ্রামগুলিই ছিল পার্টি তথা কৃষকসভার ঘাঁটি৷ আবার
সরকার বদল হতেই তৃণমূলের পাল্টা ঘাঁটির
তোড়ে এগুলিতে সি পি এম বিরল হয়ে দাঁড়িয়েছিল৷
তখন বেশ কয়েকজন সি পি এম কর্মী খুন হন৷
পুরনো ঘটনার মামলা পুনরুজ্জীবিত করে তরুণ রায়ের
মতো রাজ্য কৃষকসভার নেতাও গ্রেপ্তার হন৷ এই
'গ্রামে ফেরা' কর্মসূচির অঙ্গ গত জাঠা অভিযানেও
বেশ কয়েক জায়গায় জাঠা আক্রাম্ত হয়ে রক্ত
ঝরেছে৷ তবে ফাঁক বেশ কিছুটা ভরাট হয়েছে৷ জাঠায়
গিয়ে 'রাতের অতিথি'
হিসেবে গ্রামে ঢুকে টিঁকে থাকা গেছে৷ কিন্তু
অতি উপদ্রুত গ্রামগুলিতে সে-যাত্রায় ঢোকা যায়নি৷
তাই কৃষকসভার এই কর্মসূচিকে গত জাঠা অভিযানের
বকেয়া বলে ধরা হচ্ছে৷ রাজ্য কৃষকসভার
চেয়ারপার্সন, দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মদন
ঘোষ জানান, পশ্চিমবঙ্গে ৪০ হাজারের কিছু
বেশি গ্রাম, তার মধ্যে জাঠায় ৩১,৬০০
গ্রামে জাঠা গেছে৷ সব গ্রামে সন্ত্রাসের
কারণে ঢোকা যায়নি৷ এবার ঢোকা হবে৷ সন্ত্রাস-
কবলিত গ্রামে ঢুকতে গেলে বাধা পাওয়ার আশঙ্কার
বিষয়ে মদনবাবু জানান, 'এ নিয়ে আগাম কিছু
বলছি না, লক্ষ্য রাখুন৷' রাজ্য সি পি এমের
অভিযোগমতো সব থেকে সন্ত্রাস-কবলিত জেলাগুলির
অন্যতম বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের
জেলা সম্পাদকেরা কর্মসূচির সাফল্য নিয়ে খুবই
আশাবাদী৷ বর্ধমান জেলা সম্পাদক অমল হালদার
জানান, 'পুরনো কর্মীরা ঢুকে পড়েছেন বলে শুনেছি৷
ফ্ল্যাগ, ফেস্টুন অক্ষত আছে৷ কেউ ছেঁড়েনি৷' পূর্ব
মেদিনীপুরের ভারপ্রাপ্ত জেলা সম্পাদক প্রশাম্ত
প্রধান জানান, 'অবস্হা দ্রুত বদলাচ্ছে৷
এমনকি নন্দীগ্রামেও৷' অবশ্য গত পঞ্চায়েত
নির্বাচনেও তৃণমূলের জঙ্গিদের যে দাপুটে ভাব ছিল,
এখন বি জে পি-র ছাতার তলায় সর্বদলীয় জোট
জঙ্গিদের পাল্টা মারে তা অনেকটাই টাল
খেয়ে গেছে৷ তার ওপর পুলিস বা স্হানীয় নেতাদের
ওপর তৃণমূল জঙ্গিরা আর ভরসাও রাখতে পারছে না৷
কারণ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মনোভাব লড়াই
চালিয়ে যাওয়া না যুদ্ধবিরতি, তা বিশেষ
বোঝা যাচ্ছে না৷ যেমন, মাখড়ার প্রথম সঙঘর্ষে মোট
২০ জন তৃণমূল এবং বি জে পি-র মদতপুষ্ট
সমাজবিরোধী ধরা পড়েছে৷ এর মধ্যে ১৭ জনই তৃণমূলের৷
এতেই তাদের মনে প্রশ্ন উঠে যাচ্ছে,
ন্যাড়া বেলতলায় ক'বার যায়৷ সি পি এম পার্টি ও
কৃষকসভার নেতারা জানিয়েছেন, ২৬ নভেম্বর 'গ্রাম
হরতাল' বা 'গ্রাম বন্ধ' নয়৷ ওই দিন রোজকার চাষের
কাজ ফেলে জোট বেধে অবরোধ-আন্দোলনের মধ্য
দিয়ে ভয়ভীতি কাটিয়ে গ্রামে পুরনো দিন ফেরত
আনার প্রয়াস চালানো হবে৷ সারা ভারত কৃষকসভার
নেতা হান্নান মোল্লা জানান, পার্টির কৃষকদের
জন্য ১০০ দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে৷
প্রকল্পটি যেহেতু ভারতজোড়া, তাই তার
বিরুদ্ধে আন্দোলনও ভারতজোড়া৷ তবে, পরিস্হিতির
বিবেচনায় পশ্চিমবঙ্গেই 'কাম বন্ধ'-এর ডাক
দেওয়া হয়েছে৷ অন্যত্র স্হান ও
পরিস্হিতি অনুযায়ী আন্দোলনের ধরন ঠিক
করা হয়েছে৷ সি পি এমের বর্ধমান জেলা সম্পাদক
অমল হালদার জানান, বন্ধের ডাক দেওয়া হয়নি এ
কথা ঠিকই৷ তবে জাতীয় ও রাজ্য সড়কগুলি সকাল
থেকেই অবরুদ্ধ হয়ে যাবে৷ তাই, কার্যত বন্ধের
চেহারা নিতে পারে৷ ২৬ নভেম্বরের কৃষক
আন্দোলনের অন্যতম দাবি হল, খেতমজুরি বৃদ্ধি৷
একে কেন্দ্র করে গ্রামে মধ্য কৃষক-খেতমজুর দ্বন্দ্ব
দেখা দেবে কি না এ প্রশ্নে অমলবাবু জানান, মধ্য
কৃষকদের জন্য ধানের ন্যূনতম দাম
বাড়ানো এবং সেচের জল দাবির মধ্যে থাকায়,
দুইয়ের মধ্যে বিরোধের আশঙ্কা নেই৷

--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments: