Follow palashbiswaskl on Twitter

PalahBiswas On Unique Identity No1.mpg

Unique Identity Number2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Zia clarifies his timing of declaration of independence

What Mujib Said

Jyoti Basu is dead

Dr.BR Ambedkar

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti Devi were living

Saturday, August 22, 2015

নগরপাল = মহারাজ এই খুশিতে আয়োজন করা হোক একটা মেলা। রাজা = বোঝ ঠেলা!!! একেই কূৎসা রটছে সারাবেলা। বিদুষক = মহারাজ উনি বোধহয় করবেন আরও একটু জল খেলা!!♥


রাজা = ওহে বিদুষক, তোমারও বুঝি ভ্রমনের সখ!
বিদুষক = মহারাজ তা আছে বটে! ঘরে বসে থাকলে
যদি অলস বলে কূৎসা রটে!
রাজা = ঘুরতে আমিও বড়ো ভালোবাসি, যাবে
নাকি গয়া কাশী?
বিদুষক = মহারাজ তীর্থে! যদি দেরি হয় ফিরতে!
রাজা = তাহলে কোথায় যেতে চাও? দ্বিধা করো
না বলে দাও?
বিদুষক = আজ্ঞে আমার বড়ো আশ, যদি পাই একটা
লন্ডনের পাশ।
রাজা = রানীর সাথে যেতে চাও? বিনিয়োগ
আনবে আমায় কথা দাও।
বিদুষক = তা আনবো বইকি, নইলে আর কইকি!
রাজা = তা বেশ বেশ, লন্ডন হবেই হবে হীরক
রাজের দেশ।
ঠিক কিনা???
পরিষদ = ঠিক ঠিক ঠিক
রাজা = শিক্ষামন্ত্রী শিক্ষকদের মধ্যে নাকি
ছুরির ডুয়েল? কে পাশ কে ফেল?
শিক্ষামন্ত্রী = মহারাজ বলেন নি মন্দ! শিক্ষকদের
মধ্যেও গোষ্ঠী দ্বন্দ্ব।
রাজা = ২১শে জুলাই খোলা ছিল কি কান?
শিক্ষকদের করতে হবে সম্মান!
শিক্ষামন্ত্রী = আজ্ঞে দামালরা রেখেছে
রানীর মান, আসানসোল মালদা সর্বত্র
শিক্ষকরা পেয়েছেন যথেষ্ট সম্মান।
রাজা = কৃষিমন্ত্রী চাষিরা নাকি প্রেমে
আঘাত পেয়ে মরে?
কৃষিমন্ত্রী = মহারাজ চাষ ছেড়ে ওরা এখন প্রেম
পিরিত করে।
রাজা = আহা বলেছ খাসা, শুনি অক্ষম নাকি
চাষা!!
বিদুষক = কি ভাষা!!!!
রাজা = বার্তামন্ত্রী শ্রীসন্ত নাকি নির্দোষ,
হবে না তার জেল!
বার্তামন্ত্রী = মহারাজ সামনের বছর হয়তো
আবার খেলবে আই পি এল।
রাজা = শুনছিলাম মৃত্যু দন্ডে দন্ডিত ইয়াকুব?
বার্তামন্ত্রী = আজ্ঞে রাষ্ট্রপতি এখনও করেন
নি মুকুব।
রাজা = 'ছোট্টো ঘটনার' অভিযোগ করেছেন পার্থ!
বার্তামন্ত্রী = উনি বলেছেন যথার্থ, মিডিয়া
গুলি সত্যিই অপদার্থ।
বিদুষক = ব্যাটা নিজেই পুরোপুরি ব্যর্থ।
রাজা = রক্ষামন্ত্রী পাঞ্জাবে হয়েছে নাকি
জঙ্গী হামলা?
রক্ষামন্ত্রী = ললিত, ব্যপম, কালোটাকা, জমি
বিলের মাঝে এ এক নতুন ঝামেলা।
রাজা = বিরোধীরা মন্তব্য করছেন কটু,
প্যয়াদারা নয় যথেষ্ট পটু।
রক্ষামন্ত্রী = কে কাস্তে না হাত? সুরক্ষার
দায়িত্বে স্বয়ং রাজনাথ।
রাজা = দেশবাসীর মনে সংশয়ের উদয়, মোটেই
বাঞ্ছনীয় নয়।
ঠিক কিনা????
পরিষদ = ঠিক ঠিক ঠিক
রাজা = এসো গবেষক, গবু চন্দ্র, জ্ঞানতীর্থ,
জ্ঞানরত্ন, জ্ঞানামবুধী, জ্ঞানচূড়ামনী
এসো!
গবেষক = মহারাজের কি সৌজন্য! হীরা কি আমার
জন্য?
রাজা = কোটি টাকা নিয়েছ আগাম, অথচ কাজের
নাই নাম!
গবেষক = মহারাজ তিষ্ঠ! কাজ আর অল্প
অবশিষ্ট।
রাজা = আর যায়না তীষ্ঠানো, ধৈর্য নাই আর;
আজ হয়ে যাবে ইশপার-ইসপার-উসপার!
বিদুষক = মহারাজ আবিষ্কার করেছি এক নতুন কল,
দু-মিনিটেই দূর হবে বাথরুমের জল।
রাজা = হুম তাই বটে! এতো বুদ্ধি তোমার ঘটে!
গবেষক = মহারাজ এ এক অবিশ্বাস্য যন্ত্র!
বিদুষক = ওতে কি দেওয়া আছে কথাঞ্জলীর
মন্ত্র!
রাজা = খুশি তো নগরপাল! বদনাম সব দূর হবে যা
ছিল এতোকাল।
নগরপাল = মহারাজ আপনি ধন্য, গবেষকের
আবিষ্কার অনন্য।
গবেষক = আমি নগন্য, সবই হীরক রাজের জন্য।
নগরপাল = মহারাজ এই খুশিতে আয়োজন করা হোক
একটা মেলা।
রাজা = বোঝ ঠেলা!!! একেই কূৎসা রটছে
সারাবেলা।
বিদুষক = মহারাজ উনি বোধহয় করবেন আরও একটু
জল খেলা!!
Bijaya Mallik's photo.
Like   Comment   

--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments: